আত্মসমর্পণ করলো জঙ্গি হাকিম ও মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ১০:৪২আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৩:১৬

 জঙ্গি আব্দুল হাকিম ও মাহমুদ এর আত্মসমর্পণ

বগুড়ার  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছে জঙ্গি আব্দুল হাকিম ও মাহমুদ।

বুধবার বগুড়ার শহীদ স্মৃতি মিলনায়তনে আয়োজিত জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে তারা আত্মসমর্পণ করে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম  মনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ এর সিও শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

জানা যায়, আত্মসমর্পণ করা দুই জঙ্গির মধ্যে আব্দুল হাকিমের বাড়ি বগুড়ায় এবং মাহমুদের বাড়ি গাইবান্ধায়। এদের মধ্যে হাকিম গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের ঘনিষ্ট বন্ধু ও সহপাঠি এবং সে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে কয়েকদিন ঢাকায় অবস্থান করেছিল।

অন্যদিকে মাহমুদ জঙ্গি দলে যোগ দেওয়ার জন্য একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে যায়। জঙ্গিদের ভাষায় এটাকে ‘হিযরত’ বলে। তবে চূড়ান্ত হিযরতের আগে সে ফিরে আসে এবং পরিবারকে বিষয়টি অবহিত করে। পরে পরিবার সদস্যরা তাকে র‌্যাব-১২ কাছে নিয়ে আসে।

/এনএল/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম