রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই সরকার অপরাধীদের শাস্তি দিয়েছে: জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ০০:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০০:১২

সজীব ওয়াজেদ জয়

রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই আওয়ামী লীগ সরকার অপরাধীদের শাস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সিলেটে খাদিজা নার্গিসকে আক্রমণকারী বদরুলকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে স্ট্যাটাসে জয় আরও বলেন, ‘বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না। এমনকি আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানরাও গ্রেফতার এড়াতে পারেনি। বাংলাদেশে অন্য কোনও সরকার এমন কাজ করে দেখাতে পারেনি।’

সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাস

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘কেউ কেউ এমন নোংরামি ছড়ায় যে, আমরা যেন শুধু আওয়ামী লীগের বিরোধিতাকারীদের গ্রেফতার করছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেফতার করি, যারা মানুষের ওপর আক্রমণ করে, যারা মানুষ পুড়িয়ে মারে, যারা হত্যায় জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থানে জড়িত। এটা হচ্ছে তাই, যা করা উচিত।’

আইনের চোখে সবাই সমান উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের আইন মেনে চলে জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক, ক্ষমতাসীন দলের কোনও সদস্য, বিরোধীদলের কোনও সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।’

/ইএইচএস/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন: সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন: সবাই দাঁড়িয়ে ভিডিও করলো, মেয়েটিকে বাঁচাতে কেউ এগিয়ে গেলো না কেন?

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান