তিন পার্বত্য জেলায় নির্মিত হবে ১৩ আবাসিক স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ০৯:১৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৯:২০

তিন পার্বত্য জেলায় নির্মিত হবে ১৩ আবাসিক স্কুল

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের তিন পার্বত্য জেলায় ১৩টি আবাসিক মাধ্যমিক স্কুল নির্মাণ করবে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে পুরাতন ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫টি হোস্টেল নির্মাণ করবে। দুর্গম পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

প্রকল্প চূড়ান্ত করার জন্য সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ১৩টি নতুন আবাসিক বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। নতুন বিদ্যালয়ে ২৬টি এবং পুরাতন ১৯টি সরকারি ও ১০টি বেসরকারি মডেল স্কুলে যথাক্রমে ৩৫টি ও ২০টি হোস্টেল নির্মাণ করা হবে।

প্রকল্পের ৩৯টি স্কুলের জন্য ২০০ আসন বিশিষ্ট এবং ৪২টি স্কুলের জন্য দেড়শত আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে। এছাড়া আসবাবপত্র, যানবাহন, বই, বৈজ্ঞানিক সরঞ্জামাদি, কম্পিউটারসহ বিভিন্ন খাতে মোট ৮০৬ কোটি ৫৪ লাখ ৫২ হাজার টাকা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে।

সূত্র আরও জানায়, মাউশির ৩৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত পাঁচ লক্ষাধিক শিক্ষার্থীর জন্য বিজ্ঞান শিক্ষার সুযোগ-সুবিধাদি সৃষ্টি প্রকল্পের ১৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৯টি হোস্টেল নির্মাণের কথা রয়েছে। এজন্য উভয় প্রকল্পের মধ্যে সমন্বয় করে ডিপিপি চূড়ান্ত করার জন্য মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা (অতিরিক্ত সচিব-উন্নয়ন) এ এস মাহমুদ বলেন, পার্বত্য এলাকার শিক্ষার্থীদের স্কুলে আসতে অসুবিধার কারণে প্রধানমন্ত্রী হোস্টেলসহ স্কুল করতে নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী ডিপিপি প্রণয়নের কাজ চলছে। সংশোধন করে প্রকল্প চূড়ান্ত হলে সেটি অনুমোদনের জন্য একনেকে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিন পার্বত্য এলাকায় আবাসিক স্কুল নির্মাণের নির্দেশ দেন। এরপর দুই বছর পেরিয়ে গেলেও মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করতে পারেনি।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম