ফ্লাইওভারে উল্টে গেল বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ১৩:৪০আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৩:৫৩

ফ্লাইওভারে উল্টে যাওয়া বাসটি

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৫-২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার বেলা ১২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। গাড়িটি গাজীপুর থেকে গুলিস্তান যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।  

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ কথা জানিয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।

ঘটনাস্থল

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে রাসেল ও জহুরুল নামে দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

বাসের এক যাত্রী আতাউর বলেন, ‘ড্রাইভার ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। পেছনে থাকা আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা চলছিল। ওভারটেক করতে গিয়ে গাড়িটি উল্টে যায়।’

দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

/আরজে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান