‘শিশুর সুস্বাস্থ্যের জন্য নার্সদের প্রশিক্ষিত করে তুলতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ২০:১৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২০:৩৫

‘হাজার দিনের পথচলা’ পুষ্টি বিজ্ঞান মেলায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ অন্যরা
শিশুর জন্ম ও জন্ম পরবর্তী সময়ে নার্সরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘নার্সদের প্রশিক্ষিত করে তোলা  শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি। শিশুর সুস্বাস্থ্যের জন্য নার্সদের নার্সদের প্রশিক্ষিত করে তুলতে হবে। শনিবার শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী  ‘হাজার দিনের পথচলা’ পুষ্টি বিজ্ঞান মেলায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।’

শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী এক হাজার দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এই জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) দেশজুড়ে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপী পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজন করেছে। পুষ্টি বিজ্ঞান মেলা উপলক্ষে এনএনআই-এর একটি বিশেষ বাহন (ক্যারাভান) ৬৪টি জেলা পরিভ্রমণ করবে। এ পুষ্টি বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে এক হাজার জন নার্সকে প্রশিক্ষিত করে তোলা হবে। এদিন মেলায় ১২৫ জন নার্স অংশগ্রহণ করেন।   

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ। আরও উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান এবং নারী মৈত্রীর স্বাস্থ্য পরিচালক মাসুদা বেগম।

অনুষ্ঠিত এ মেলায় অডিও-ভিডিও প্রদর্শনী, বায়োস্কোপ, পুষ্টি বিষয়ক কুইজসহ নানা কার্যক্রমের মাধ্যমে নার্সদের গর্ভ ও প্রসবকালীন প্রস্তুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেওয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্যবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। 

‘হাজার দিনের পথচলা’ ঢাকার মিরপুর, সাভার, পুরান ঢাকা ও কেরানীগঞ্জ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে অন্যান্য জেলায় অনুষ্ঠিত হবে।

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম