‘চীনের রাষ্ট্রপতির সফর কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ২২:১০আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২২:২৯

 

বার্নিকাট চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এর ঢাকা সফরের বিষয়টি কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। শি জিং পিং ১৪ অক্টোবর ঢাকায় আসবেন।
রবিবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে আজকে এক বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিক্যাট বলেন, ‘এটি একটি বড় ঘটনা। এ সফরে কী ঘটে সেটি আমরা কৌতূহল নিয়ে দেখছি।’
জঙ্গি দমনে আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সফল কয়েকটি পুলিশ অভিযান দেখেছি। এর পেছনে পুলিশের সুষ্ঠু তদন্ত কার্যক্রম বলিষ্ঠ ভূমিকা রেখেছে।’
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘এটা খুব ভালো দিক যে পুলিশের নতুন অ্যাপলিকেশন চালু হয়েছে যার মাধ্যমে জনগণ সাধারণ অপরাধ ও সন্ত্রাসী ঘটনা সম্পর্কে রিপোর্ট করতে পারছে।’
শনিবারের অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘এটির বিষয়ে আমি বিস্তারিত জানি না। তবে সন্ত্রাসীদের গ্রেফতার করা, মেরে ফেলা, তাদের বিচারের মুখোমুখি করা জরুরি। এর পেছনের মূল কারণ বের করতে না পারলে এগুলো যথেষ্ট নয়।’

পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা বিষয়ে জানতে চাইলে বার্নিক্যাট বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফর করেছেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে সহযোগিতার বিষয়গুলো আলোচনা করেছি।’

/এসএসজেড/

পড়ুন: তামিমের ঘনিষ্ঠ আকাশ ছিল শোলাকিয়ায় হামলার সমন্বয়ক

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান