ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের ঐতিহ্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ১৯:২৩আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৯:৩৭

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের জনগণের ঐতিহ্য বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্য এই সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তাঁর পত্নী রাশিদা খানম অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সার্বজনীন। সব ধর্মের মূলমন্ত্র মানব কল্যাণ।’

সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ যোগ দেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান