তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় অভিযুক্ত ১০ নব্য জেএমবি, ক্রসফায়ারে নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ২৩:০২আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২৩:০২

হোসনি দালানে তাজিয়া মিছিলে গ্রেনেড হামলার পর আইন শৃঙ্খলা বাহিনী পুরনো ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময়  হামলার ঘটনায় দায়ের করা মামলায় নব্য জেএমবির ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মূল তিন পরিকল্পনাকারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। অভিযোগপত্রটি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলার তদন্ত কার্যক্রম শেষ হয় গত এপ্রিল মাসে। এরপর চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে আদালতে দাখিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠান তদন্ত কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিযোগপত্রের অনুমোদন দিলেই তা আদালতে দাখিল করা হবে।

গত বছর ২৩ অক্টোবর গভীর রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলে হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় এক কিশোরসহ দুজন নিহত হয়। আহত হন অন্তত শতাধিক ব্যক্তি। গত বছর এহামলার মধ্য দিয়ে নব্য জেএমবি নাশকতা বিষয়ে তাদের সক্ষমতার  জানান দেয়। এঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জালালউদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক শফিউদ্দিন শেখ। তদন্ত শেষে তিনি চার্জশিট প্রস্তুত করে তা অনুমোদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠান।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে। তারা হলো- ওমর ফারুক ওরফে মানিক, চাঁন মিয়া,  মো. শাহজালাল, হাফেজ আহসানউল্লাহ মাহমুদ, কবির হোসেন ওরফে রাশেদ, আবু সাইদ ওরফে সালমান, মাসুদ রানা ওরফে সুমন,  জাহিদ হাসান রানা ওরফে মুসহাব, আরমান ওরফে মনির ও রুবেল ইসলাম ওরফে সজীব ওরফে সুমন। এদের মধ্যে কবির হোসেন রাশেদ, মাসুদ রানা,  আরমান ওরফে মনির ও জাহিদ হাসান রানা ওরফে মুসহাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।’

অপরদিকে, এহামলার পরিকল্পনাকারী জেএমবির সামরিক শাখার কমান্ডার আলবেনি ওরফে হুজ্জা, আব্দুল্লাহ ও হিরন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। তাই অভিযোপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এমামলাটির তদারকি ও তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিবি) দক্ষিণের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, ‘গত ২১ এপ্রিল চকবাজার থানার এমামলাটির অভিযোগপত্র চূড়ান্ত করে তদন্ত কর্মকর্তা পরিদর্শক শফিউদ্দিন শেখ স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাঠিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনুমোদনের পর আদালতে পাঠাবে। আমাদের আর কোনও কাজ বাকি নেই।’

/এআরআর/ এপিএইচ/আপ-এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন