রাখাইন প্রদেশে সংঘাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৪:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:৫৯

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত

মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডুতে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ফাঁড়িতে সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তবর্তী ওই এলাকায় এ নির্মম হামলায় নির্দোষ ব্যক্তিদের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ১০ অক্টোবরের ওই ঘটনায় দোষীরা যাতে পালিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে দোষী ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনার ওপরেও জোর দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এরইমধ্যে রাখাইন প্রদেশের দুইজন মুসলিমকে আটক করে তাদের মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, মিয়ানমারকে সহায়তা করতে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মিসহ দেশটির অন্যান্য সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে অনেকগুলি অপারেশন চালিয়েছে বাংলাদেশ। এছাড়াও গত বছর আরাকান আর্মিদের কাছ থেকে মিয়ানমারের দুইজন সামরিক সদস্যকে উদ্ধার করেও ফেরত দিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে, এ অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি একটি আইনি কাঠামোর মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয় এবং এ বিষয়ে বাংলাদেশ গত দুই বছর ধরে জোর দিচ্ছে।

/এসএসজেড /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান