মোহাম্মদপুর থানার ওসির বিরুদ্ধে মামলা খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৫:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৪১

আদালত বাড়ি দখল এবং চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপ-পরিদর্শকসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার এক আইনজীবী যে মামলা দায়ের করেছিলেন তা খারিজ করে দিয়েছেন বিচারক। ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এই আদেশ দেন।

এর আগে রবিবার (১৬ অক্টোবর) ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি অ্যাডভোকেট কুতুব উদ্দিন আহমেদ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

আসামিরা হলেন, মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ জামাল উদ্দিন মীর, উপ-পরিদর্শক মো. রাজীব, সহকারী উপ-পরিদর্শক মো. খোরশেদ, নূর আলী রিয়েল এস্টেটের কর্মকর্তা মো. মামুন হোসেন এবং মো. সোহেল।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বাদী ভাড়া বাসা থেকে ৩৩৯/এ জাফরাবাদ, শংকরে নিজ বাড়িতে মালামাল স্থানান্তর করছিলেন। এ সময় আসামিরা বাসায় প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে আসামিরা বাদীকে বাসার নিচ তলার গ্যারেজে ডেকে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রাজীব এবং খোরশেদ বাদীকে কলার ধরে মারধর করে এবং থানায় নিয়ে যেতে চায়। এ সময় তারা হুমকি দিয়ে বলে, তোর বিরুদ্ধে মামলা আছে, মামলায় রিমান্ডে নিয়ে ক্রসফায়ারে দেওয়া হবে। বাদী নিজেকে আইনজীবী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার পরও ওসি মোহাম্মদ জামাল উদ্দিন তাকে লাঞ্ছিত করে। পরে বাদী মামলার সাক্ষী মইনুদ্দিনের সহায়তায় ২ লাখ টাকা সংগ্রহ করে ওসিকে দেন। এ সময় আসামি রাজীব ও খোরশেদ সাদা কাগজে বাদীর সই নিয়ে তাকে হুমকি দিয়ে চলে যায়।

মামলায় সাক্ষী করা হয়েছিল ৬ জনকে।

আরও পড়ুন- 


ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আসছে নতুন কওমি বোর্ড

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম