রাজধানীর বনানী আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে মঙ্গলবার ১৫টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে গাড়ির শোরুম, ওয়ার্কশপ ও গ্যারেজও রয়েছে।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বনানী আবাসিক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ২/৩ নম্বর সড়কের বাইতুল মাল অটো, এঅ্যান্ডএ অটোমোবাইল, ২/২ নম্বর সড়কের এক্সক্লুসিভ কার, এনএস কার গ্যালারি ও মজিবর অটোমোবাইলসহ আশপাশের সড়কের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয়েছে কয়েকটি ওয়ার্কশপ ও গ্যারেজও। এ ছাড়া ফুটপাতের ওপর নির্মিত পাঁচটি দোকান ও তিনটি বাগানও অপসারণ করা হয়েছে।
/ওএফ/এআরএল/
আরও পড়ুন:








