বখাটে করিম পলাতক: দোকান ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৪:১১আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৪:৩০

বখাটে করিম পলাতক: দোকান ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে পেটানোর ঘটনায় বখাটে করিমের দোকান ভাঙচুর করেছেন ওই কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১১টায় বিসিআইসি কলেজের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা এ ভাঙচুর করেন।

মানববন্ধনে কলেজের ভাইস প্রিন্সিপাল আফরাফুল ইসলাম বখাটেদের শান্তি দাবি করেন।

বেলা ১১টার দিকে মানববন্ধন চলাকালে কলেজের একদল বিক্ষুদ্ধ শিক্ষার্থী করিমের অহনা ফাস্ট ফুট অ্যান্ড খাবারের হোটেলে ভাঙচুর চালান। এসময় শিক্ষার্থীরা একটি বাসও ভাঙচুর করার চেষ্টা করেন। তবে এর মধ্যে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজ প্রাঙ্গণে ফেরত পাঠায়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা কলেজের সামনে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

বখাটে করিম পলাতক: দোকান ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা মেট্রোপলিটল পুলিশের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফ বলেন, ‘গতকালের হামলার ঘটনায় মানববন্ধন করছিল বিসিআইসি কলেজের শিক্ষার্থীরা। এসময় কলেজের শিক্ষার্থীরা জীবন করিমের দোকান ভাঙচুর করে। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে ফেরত পাঠিয়েছি।’

ওই হামলার মামলা প্রসঙ্গে সৈয়দ মামুন মোস্তফ বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আর মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গতকাল বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে বাঁশ দিয়ে পেটায় স্থানীয় বখাটেরা। তাদের পিটুনীতে দুই ছাত্রীর একজনের পা ভেঙে যায়। তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা করেন।

/এনএল/এমডিপি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের