বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালের আ. লীগের নবনির্বাচিত নেতারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ১৯:২২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:৩৭

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পুনর্নির্বাচিত সভাপতি শেখ হাসিনা আজ (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ বিকেলে ধানমণ্ডি ৩২ এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির পিতার প্রতিকৃতিতে  পুষ্পাঞ্জলী অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে জাতির পিতার অপর একটি প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট ভবনটির যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, শেখ হাসিনা সেখানে দাঁড়িয়ে  ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
গত ২২ ও ২৩ অক্টোবর এ উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে টানা অষ্টমবারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ওবায়দুল কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সূত্র: বাসস

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম