বিনিয়োগের বিষয়টি আলোচনার আগে পূর্বকথায় যেতে হবে। সম্প্রতি আমার তরুণ সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে চীন সফর করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, বর্তমানে চীনের যে বিনিয়োগ নীতি আছে তাতে প্রতিটি দিকে বাণিজ্য বৃদ্ধি করতে চায় তারা। এর অংশ হিসেবেই তারা জানে, একা সাফল্য অর্জন করতে পারবে না। পার্শ্ববর্তী দেশগুলো যদি উন্নত না হয়। বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক ’ শীর্ষক এই বৈঠকিতে কাজী নাবিল আহমেদ এমপি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিনিয়োগের মধ্য দিয়ে অর্থনীতিক পার্টনার গড়ে তোলা দরকার চীনের। আর এই সুযোগটা বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম নিতে পারে। সাম্প্রতিক সময়ে আমাদের অবকাঠামোয় যে বিশাল বিনিয়োগ হয়েছে সেটি আগ্রহী করে তুলেছে।
মিথিলা ফারজানার উপস্থাপনায় বৈঠকিতে উপস্থিত আছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অর্থনীতিক বিশ্লেষকরা।
বাংলা ট্রিবিউনের আজকের বৈঠকিতে অংশ নিচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব তৌহিদ হোসেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স বিভাগের সদস্য শামা ওবায়েদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/ইউআই/এফএএন/








