বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে একটা স্থিরতা এসেছে। চীন বাংলাদেশ সম্পর্ক কেবল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আঞ্চলিক সম্পর্কগুলোতে বাংলাদেশ সার্বিকভাবে এগিয়েছে।বাংলাদেশ এবং চীনের সম্পর্কে পারস্পরিক সম্ভাবনা দেখা যাচ্ছে। এক ধরনের সম্পর্কিত করার চেষ্টা আছে।
বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক’ শীর্ষক এই বৈঠকিতে সংসদ সদস্য নাহিম রাজ্জাক এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এমন পরিবেশ তৈরি করতে পেরেছে যেখানে চীন বড় বিনিয়োগ করতেও স্বস্তি বোধ করছে। এবং এই স্বস্তির পরিবেশটা তৈরি করতে পারাটা বাংলাদেশের জন্য ইতিবাচক।
বৈঠকিতে উপস্থিত আছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অর্থনীতিক বিশ্লেষকরা।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব তৌহিদ হোসেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স বিভাগের সদস্য শামা ওবায়েদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/ইউআই/এফএএন/







