২ ডিসেম্বর থেকে টঙ্গীতে শুরু হচ্ছে জোড় ইজতেমা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ অক্টোবর ২০১৬, ০৯:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ০৯:৫৮

বিশ্ব ইজতেমা (ফাইল ছবি)

টঙ্গীতে তুরাগ নদীর তীরে আগামী ২ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। ৬ ডিসেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের জোড় ইজতেমা।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইজতেমার আরেক মুরুব্বি মাওলানা মো. মামুন জানান, পাঁচ দিনের জোড় ইজতেমায় এর আগে শুধু ৩ চিল্লাওয়ালা পুরানো সাথীরা অংশ গ্রহণ করবেন। পরবর্তীতে তারা জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং আগামী বছর ইজতেমার মূল পর্বে তারা আবার একত্রে শরীক হবেন।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সূত্র জানায়, ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে ৫২তম বিশ্ব ইজতেমার আসর গাজীপুর মহানগরী শিল্প নগরী টঙ্গী মডেল থানার তুরাগ নদীর তীরে প্রতি বছরের মত সুবিশাল চটের সামিয়ানার নিচে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হবার পর ৪ দিন একটানা বিরতী দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি সারা বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতিত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাতে দেশি-বিদেশি মুসল্লি, তাবলিগ অনুসারী, বাংলাদেশসহ বিশ্বের প্রায় শতাধিক দেশের প্রায় অর্ধকোটি মানুষ শরিক হবেন বলে আশা করছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান