আ.লীগের স্বার্থে সংবিধান সংশোধন করা হচ্ছে: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৩:৫৫আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৩:৫৭

আব্দুল্লাহ আল নোমান

জনস্বার্থে নয়, আওয়ামী লীগের স্বার্থে সংবিধান সংশোধন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘এদেশের মানুষ গণতন্ত্র প্রিয়। ভবিষ্যতে দেশে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হলে সরকারের সংশোধন করা সংবিধান পূনর্বিবেচনা করা হবে।’

মঙ্গলবার (১লা নভেম্বর) দুপুরে  জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১০ টাকায় বিক্রি করা চাল নিয়ে আওয়ামী লীগ নতুন করে লুটপাট শুরু করেছে দাবি করে নোমান বলেন, '১০ টাকা কেজিতে চাল দেওয়ার নাম করে আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা এমনকি তাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরা নতুন করে লুটপাট শুরু করেছে।’

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ অসহায় উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘যুবলীগ, ছাত্রলীগ, তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ ক্ষেত্রে সরকার ও প্রশাসনের নিরবতা আমাদেরকে হতাশ করেছে।’

৭ নভেম্বর বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না সোমবার দেওয়া আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘৭ নভেম্বর সমাবেশ যে কোনও মূল্য করা হবে, হানিফের ক্ষমতা থাকলে সে যেন বাধা দেয়।’

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, চিত্রনায়িকা শায়লা, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 /আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের