ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলারীদের বিচার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কেবল বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমেই এই হামলার বিচার সম্ভব।
অতীতে আমরা দেখেছি হামলাকারীদের সঠিক কোনও বিচার হয়নি। রাজনৈতিক প্রক্রিয়ায় এর বিচার সম্ভব নয়। আমরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
/আরএআর/এসটি/








