নবী (স.) পৃথিবীতে এসেছিলেন মানুষকে কালেমা শেখাতে: ইফা মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৯:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৯:৪৯

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

নবী (স.) পৃথিবীতে এসেছিলেন মানুষকে কালেমা শেখাতে। রাষ্ট্রকে নয়। তাঁর লক্ষ্য ছিল মানুষকে সুন্দর মানুষ বানানো। তিনি কোনও ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে চাননি।

বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ইমাম প্রশিক্ষণ মিলনায়তনে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ‘সমন্বয় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মো. আলফাজ হোসেন, প্রকল্প পরিচালক হাসান জাহাঙ্গীর আলম, পরিচালক তাহের হোসেন, এ বি এম শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন কল্যাণ সংস্থার সদস্যসচিব হারুনুর রশীদ, উপ-পরিচালক মজিবুল্লাহ ফরহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নূর মোহাম্মদ আলম।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, সকলের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছাতে হবে। বাংলাদেশে দ্বিনি দাওয়াতের কাজকে আরও ব্যাপক ও বহুমুখী করতে হবে। এই কাজটিকে আরও বাস্তবমুখী ও মূল্যায়ণভিত্তিক হতে হবে।

প্রকৃত ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও জানান তিনি।

 /এসআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান