ছায়েদুল হকের অপসারণসহ ৬ দাবি পূরণে তিনদিনের আলটিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৬, ১৯:০৬আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৯:০৮

শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ ও শাস্তিসহ ছয়দফা দাবি পূরণের জন্য তিনদেন আলটিমেটাম দিয়েছেন আন্দোলন শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দারি পূরণ না হলে শিক্ষার্থীরা সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানিয়েছেন।

আন্দোলনের সমন্বয়ক মানিক লক্ষিট বলেন, দাবি মেনে না নিলে তারা ১৫ নভেম্বর সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে।

এর আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবরোধ শুরু হয়। তাদের সঙ্গে এই কর্মসূচিতে কয়েকটি সংগঠনও যোগ দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮ ঘণ্টা পর শাহবাগ থেকে  অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

শিক্ষার্থীদের দাবিগুলোর অন্যতম, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রীর অপসারণ ও দৃষ্ঠান্তমূলক শাস্তি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠন,  বিচারবিভাগীয় তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া।

শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান প্রতিবাদকারীরা। প্রতিবাদকারীদের অভিযোগ, মন্ত্রী ওই হামলার পেছনে ইন্ধন দিয়েছেন। তার পদত্যাগের দাবি জানিয়েছে প্রতিবাদকারীরা।

ছায়েদুল হকের অপসারণসহ ৬ দাবি পূরণে তিনদিনের আলটিমেটাম

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে গত ৩০ অক্টোবর নাসিরনগরের অন্তত ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা হয়। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে কয়েক দফায় সন্দেহভাজন হামলাকারীদের অনেকে গ্রেফতার করা হয়েছে।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম