আড়াই হাজার কোটি টাকা জমার শর্তে ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ১৩:২১আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৫:০৩

ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তা

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ জামিন পেতে হলে তাদের ছয় সপ্তাহের মধ্যে জমা দিতে হবে কমপক্ষে আড়াই হাজার কোটি টাকা।

ডেসটিনির শীর্ষ দুই কর্মকর্তার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল নিষ্পত্তি করে ওই আদেশ দেন আপিল বিভাগ। রবিবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ জামিন দেন।

আদেশে বলা হয়েছে, ডেসটিনি গ্রুপ ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে যেসব গাছ লাগিয়েছে সেগুলোর মধ্যে পূর্ণ বয়স্ক গাছগুলো ছয় সপ্তাহের মধ্যে বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। অন্যথায় জামিন পেতে তাদের ২ হাজার ৫০০ কোটি টাকা নগদ জমা দিতে হবে।

/ইউআই/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের