নাসিক নির্বাচনে অংশ নিলেও জেলা পরিষদ নির্বাচনে যাচ্ছে না বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ২৩:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ২৩:৪৭

নাসিক নির্বাচনে অংশ নিলেও জেলা পরিষদ নির্বাচনে যাচ্ছে না বিএনপি আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী মনোয়ন দিচ্ছে বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ৩য় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে নির্বাচন প্রক্রিয়া সংবিধান বিরোধী ও সাংঘর্ষিক হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে অংশ নিবে না বিএনপি।

স্থায়ী কমিটির বৈঠক চলাকালে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। তিনি বলেন, ‘বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচনগুলো একটি প্রহসন ছিল এবং বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠ এবং অবাধ নির্বাচনে ব্যর্থ হয়েছে। তারপরও নাসিক নির্বাচনে অংশ নিবে বিএনপি। কারণ বিএনপি বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতাই যেতে হয়।’

তিনি আরও বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে যেহেতু সরাসরি ভোটের সুযোগ নেই সেহেতু সরকার আগে থেকেই ৯৯.৯৯ পারসেন্ট ফলাফল নিয়ে বসে আছে। আর এ কারণেই জেলা পরিষদে অংশ নিবে না বিএনপি।’

স্থায়ী কমিটির বৈঠকে আ স ম হান্নান শাহ এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্য ‍উপস্থিত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও লে. জে. (অব.) মাহবুবুর রহমান।  তবে অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার।

/এসটিএস/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম