আরও ২৪ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ০৮:৪৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৯:১০

আরও ২৪ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

সরকার সর্বোচ্চ ত্যাগ শিকার করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা আরও ২৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সম্প্রতি গেজেট প্রকাশ করা হয়। এ নিয়ে ১৭০ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হলো।

স্বীকৃতিপ্রাপ্ত ২৪ বীর মুক্তিযোদ্ধা হলেন, রংপুর সদরের আনোয়ারা বেগম, আয়েশা বেগম, বরিশালের বাকেরগঞ্জের আলেয়া বেগম, গৌরনদীর নূরজাহান বেগম, মৌলভীবাজারের কমলগঞ্জের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী, নারায়ণগঞ্জের ফতুল্লার মমতাজ বেগম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আলেয়া বেগম, ঢাকার মুগদাপাড়ার হনুফা বেগম, কুড়িগ্রাম সদরের দেলো বেওয়া, রহিমা, মজিদা বেগম, ছালেহা বেওয়া, বছিরন বেগম, শ্রীমতি তরু বালা, ফাতেমা বেগম, খোতেজা বেগম, খুকী বেগম, গেন্দী বেওয়া, পাবনা আটঘরিয়ার সোনা বালা, মায়ারানী, জামেলা খাতুন ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মোমেনা বেগম।

স্বীকৃতিপ্রাপ্তরা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

গত বছরের ২৯ জানুয়ারি বীরাঙ্গনাদের স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আইন পাশ করা হয় । এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ১৭০ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম