ন্যাশনওয়াইড মিডিয়া ও জাদু ব্রডব্যান্ডকে সতর্ক করে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ২১:৫০আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২২:২১

 

 

তথ্য মন্ত্রণালয় বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করার অভিযোগে জাদু ব্রডব্যান্ড লিমিটেড এবং ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেডকে সতর্ক করে নোটিশ দিয়েছে সরকার। নোটিশে প্রতিষ্ঠান দুটির ডাউনলিংক করা কোনও বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার হয়েছে কিনা, তা জানাতে  বলা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য জানতে চেয়ে এই সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়।  

উল্লেখ্য,  জাদু ব্রডব্যান্ড লিমিডেটের স্বত্বাধিকারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেডের কর্ণধার আবুল খায়ের লিটু।

সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত গত ২২ নভেম্বরের নোটিশে প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালককে লেখা নোটিশে বলা হয়, বেশ কয়েকটি বিদেশি টেলিভিশন চ্যানেলের ডাউনলিংক সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। অনুমতিপত্রে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬-এর ধারা পালনের শর্ত দেওয়া হয়। ওই আইনে বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে দেশের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিদেশি চ্যানেলে এদেশি বিজ্ঞাপন একটি অবৈধ কার্যক্রম। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে—কোনও কোনও বিদেশি চ্যানেলে বাংলাদেশি দর্শকদের জন্য এদেশীয় বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি সংগঠনও এ বিষয়ে  আপত্তি জানিয়েছে।
এদিকে এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে সম্প্রচাররত কোনও বিদেশি টিভি চ্যানেল এ শর্ত ভঙ্গ করেছে কিনা, তাও জানাতে বলা হয়েছে নোটিশে। পাশাপাশি ন্যাশনাল ওয়াইড মিডিয়া লি. ও জাদু ব্রডব্যন্ড লি. ডাউনলিংকের মাধ্যমে বাংলাদেশে সম্প্রচাররত কোনও বিদেশি টিভি চ্যানেল শর্ত ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচার করলে ওই টিভি চ্যানেলের সম্প্রচারের অনুমতি কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।  

 /এসএমএ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম