এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন আবুল কালাম আজাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ০১:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৮:১৮

মো. আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৭ নভেম্বর) রাতে জন প্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদকে আগামী ২ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয়ক পদে (জাতীয় বেতন স্কেল ৮৬ হাজার টাকা) চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পান ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারিতে। চাকরির মেয়াদ শেষে তিনি মুখ্য সচিব পদে চুক্তিতে নিয়োগ পান।

রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয় ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে। এরপর রাতে আবুল কালাম আজাদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

/এসএমএ/ এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম