‘আইন না মানলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ২০:১২আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২০:১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) আইন অনুযায়ী যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি কর্তৃপক্ষকে ব্যবসায়িক মনোভাব ও প্রতারণা পরিহার করার নির্দেশনাও দেন মন্ত্রী।
রাজধানীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।  
শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষকে ব্যবসায়িক মনোভাব ও প্রতারণা পরিহার করতে হবে।’
অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দক্ষ মানব সম্পদ তৈরি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বৃদ্ধি এবং বিশ্বমানের মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচন করেছে। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষাদান পদ্ধতি রপ্ত করতে হবে।’

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের বৃত্তিমুখী শিক্ষার ক্ষেত্র প্রসারিত করা উচিত। জ্ঞানের বিকাশ ঘটানোর জন্য জিজ্ঞাসা জরুরি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ইসরাফিল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শহিদুল ইসলাম পাটোওয়ারী, বিশ্বদ্যিালয়ের উপাচার্য ড. কে এম মহসিন এবং ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোওয়ারী বক্তব্য রাখেন ।

এসএমএ/  এপিএইচ/
আরও পড়ুন: 
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: ৬ জন সাময়িক বরখাস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম