আপনি ২০০ বছর বাঁচুন: প্রধানমন্ত্রীকে রওশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২২:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২২:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রওশান এরশাদ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ২০০ বছর আয়ু কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে তিনবার নিরাপত্তা তল্লাশি চালানোর দাবি জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে ত্রুটিপূর্ণ বিমানে কেন চড়ালো হলো? ওই বিমানে নাকি আগেও সমস্যা ছিল। নাটবল্টু ঢিলা করে সোনা চোরাচালান করা হয়েছিলো। আমরা চাই আপনি ২০০ বছর বাঁচুন। না হলে আমাদের কে দেখবে? জাতির পিতাকে হারানো একটা দুঃস্বপ্ন ছিলো।’
রোহিঙ্গা শরণার্থী সঙ্কট নিয়ে রওশন এরশাদ বলেন, ‘সিরিয়ার আয়লান যখন সমুদ্রে পড়েছিলো তখন সারা বিশ্ব কথা বলেছিলো। বিশ্বের সেই বিবেক এখন কোথায়? জাতিসংঘ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আশ্চর্য লাগে।’
অং সাং সুকি নোবেল লরিয়েট, তিনি চুপ করে আছেন বলে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলের এই নেতা বলেন, ‘আরেকজন আছে ড. ইউনূস, তিনিও চুপ। হাজার হলেও রোহিঙ্গারা মানুষ। মানবিক দিক দেখতে হবে। প্রধানমন্ত্রী কিভাবে চিন্তা করবেন উনি জানেন।’

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম