ইসি গঠন নিয়ে ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে বসছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৬, ১৬:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৮:২১

রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে বিএনপির সঙ্গে আগামী ১৮ ডিসেম্বরে আলোচনায় বসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়া ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) (ইনু) সঙ্গে  আলোচনায় বসবেন তিনি। এই পাঁচটি রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার  চিঠি দেওয়া হয়েছে।  

রাষ্ট্রপতির চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিঠি পেয়েছি। আমরা কতজন যাব, এসব বিষয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বঙ্গবভবনে যাবে বিএনপির প্রতিনিধি দল।’ 

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম বিকাল ৪টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। দলীয় প্রধান কর্নেল অলি আহমদ এলেই চিঠি খুলব। আগামী ২১ ডিসেম্বর আমাদের ডাকা হয়েছে রাষ্ট্রপতির ভবনে।’
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীও একই কথা বলেন। তিনি বলেন, ‘আমরা একটি অনুষ্ঠানে ঢাকার বাইরে আছি। আগে সভাপতি চিঠি হাতে পাবেন, এরপর দলীয় ফোরামে আলোচনা করে ঠিক করব, রাষ্ট্রপতি মহোদয়কে কী প্রস্তাব দেব।’

এ বিষয়ে জানতে চেয়ে জাপার একাধিক নেতাকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

/এসটিএস/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের