নারায়ণগঞ্জের বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের বন্দর শিশু নিকেতন ভোট কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ভোটাররা জানান, দুই কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদ ও জিন্নাহ ভুইয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সুলতানের প্রতীক লাটিম, জিন্নাজর প্রতীক ঘুড়ি। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
/এআরআর/এআর/








