সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে এক নারী জঙ্গি: মনিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১২:৫৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৫:২১

বিস্ফোরণ ঘটানো সেই নারী

রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম। এদিকে পুলিশ তাদের বের হয়ে আসার আহ্বান জানালেও ওই বাড়ির ভেতরে থাকা এক জঙ্গি নারী সুইসাইডাল ভেস্ট বা আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে। এরপরই বাড়িটির দিকে একটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম একথা জানিয়েছেন।

তিনি বলেন, এ বিস্ফোরণে বম্ব ডিসপোসাল ইউনিটের ইন্সপেক্টর শফি আহমেদসহ কয়েকজন আহত হয়েছেন। বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় সাত বছরের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা জানান, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোরকা পরা এক নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হয়। এ সময় তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করেনি এবং বোরকা পরা থাকায় বোঝা যাচ্ছিল না তার কোমরে সুইসাইডাল ভেস্ট রয়েছে। ঘরের দরজার কাছে এসে তিনি বিস্ফোরণ ঘটনায়। এতে পুলিশ আহত হয় এবং সাত বছরের শিশুটি আহত হয়।     

তবে বাড়ির ভেতরে এখনও তানভীর কাদরির ছেলে আদর রয়েছে। ঘরের ভেতর অনেক বিস্ফোরক থাকায় আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।  

ছবি: আমানুর রহমান রনি

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম