নাসিকের মেয়র-কাউন্সিলরদের শপথ ৫ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৯:৩৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৯:৪০

নাসিক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।

গত ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশন নাম ঠিকানাসহ নব নির্বাচিতদের গেজেট প্রকাশ করে। এরপরই ইসি থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়ার  জন্য দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংশ্লিষ্টদের এ সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান।

গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি