নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১৪:২৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩

নকল নবিস সারাদেশের ৫০১টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৫ হাজার এক্সট্রা মোহরারদের (নকলনবিশ) চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বেতন স্কেলের দাবিতে এক মহাসমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা জণগণের রেজিস্ট্রিকৃত দলিল বালাম বইয়ে লিপিবদ্ধ করে অ-বিন্যাসযোগ্য স্থায়ী রেকর্ড সৃষ্টি করি। কিন্তু দুঃখের বিষয় আমরা অস্থায়ী।  তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সট্রা মোহরারদের চাকরি স্থায়ী করার জন্য সংশ্লিষ্ঠ সকলকে ১৯৭৩ সালে নির্দেশ দেন এবং আইন প্রণয়ন করেন।  কিন্তু ১৯৭৫ পরবর্তী সরকার সে আইনটি বাস্তবায়ন করেনি।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরও এ বিষয়ে কোনও অগ্রগতি নেই। বরং গত ১৫ মাস ধরে আমাদের বেতন দেওয়া হয়না। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোন সাড়া পাওয়া যায়নি।  তাই আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

সমাবেশ শেষে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল ৪ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। দাবি আদায় না হলে ৭ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশনে যাবে তারা।

সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক এফ. এ. সুমন সরকার ও বিভিন্ন জেলা থেকে আসা এক্সট্রা মোহরারা উপস্থিত ছিলেন।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম