রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল না হতে রাষ্ট্রপতিকে সিপিবির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৯:৫৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ২১:৪৫

বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুজাহিদুল ইসলাম সেলিম

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল না হতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আমরা মনে করি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর নির্ভরশীল না হয়ে গোটা প্রক্রিয়াটিকে একটি আইনগত কাঠামোর আওতায় নিয়ে আসা উচিত।
নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে বৈঠক শেষে বের হয়ে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম।
এ সময় সিপিবি সভাপতি বলেন, ‘ইসি গঠনের জন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ ধারার নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিত। এ ক্ষেত্রে আমরা একটি সিলেকশন কমিটি গঠনের পদ্ধতি নির্ধারণের সুপারিশ করেছি।’
মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘সিপিবি নতুন ইসি গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে সাতটি সুপারিশ করছে। এছাড়া নির্বাচনকালীন সরকার গঠন বিষয়ে একটি ও নির্বাচনি ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে ১৫টি সুপারিশ করেছে।’
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ‘নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কারের লক্ষ্যে’ শীর্ষক শিরোনামে প্রস্তাব জমা দেয় সিপিবি।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০ মিনিটে ইসি গঠন রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের চলমান সংলাপে আমন্ত্রিত হয়ে পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সিপিবির নয় সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায়। প্রতিনিধিদলে ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও আবদুল্লাহ ক্বাফী রতন।
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া সিপিবির প্রস্তাবে বলা হয়, ‘সিলেক্ট কমিটি’ গঠনের পদ্ধতি নির্ধারণসহ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ নং ধারার নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিত। এই কমিটিতে থাকবেন প্রধান বিচারপতি অথবা অ্যাটর্নি জেনারেল, স্পিকার, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, মহা হিসাব-নিরীক্ষকসহ সাংবিধানিক সংস্থার প্রধান এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুই জন বিশিষ্ট দলনিরপেক্ষ নাগরিক। এ সিলেক্ট কমিটি কর্তৃক কমিশনে নিয়োগযোগ্য ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা সুপারিশ করার বিধান থাকতে হবে। এ বিষয়ে এ বিষয়ে সাতটি সুপারিশ প্রদান করে সিপিবি।
নির্বাচনকালীন সরকার নিয়ে সিপিবির প্রস্তাবে বলা হয়, নির্বাচনকালীন সরকারের কর্তৃত্বকে সাংবিধানিকভাবে সংকুচিত করে তার কাজ তত্বাবধায়কমূলক ও অত্যাবশ্যক রুটিন কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এই উদ্দেশ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করতে হবে।
এছাড়া নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সিপিবি ১৫টি ধারায় ৪৪টি সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে।

/এসটিএস/এপিএইচ/টিআর/

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল না হতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সভাপতি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আমরা মনে করি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ওপর নির্ভরশীল না হয়ে গোটা প্রক্রিয়াটিকে একটি আইনগত কাঠামোর আওতায় নিয়ে আসা উচিত।

নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে বৈঠক শেষে বের হয়ে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন মুজাহিদুল ইসলাম সেলিম।

এ সময় সিপিবি সভাপতি বলেন, ইসি গঠনের জন্য সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ ধারার নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিত। এ ক্ষেত্রে আমরা একটি সিলেকশন কমিটি গঠনের পদ্ধতি নির্ধারণের সুপারিশ করেছি।

মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, সিপিবি নতুন ইসি গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে সাতটি সুপারিশ করছে। এছাড়া নির্বাচনকালীন সরকার গঠন বিষয়ে একটি ও নির্বাচনি ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে ১৫টি সুপারিশ করেছে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ‘নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সরকার এবং নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কারের লক্ষ্যে শীর্ষক শিরোনামে প্রস্তাব জমা দেয় সিপিবি।

বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০ মিনিটে ইসি গঠন রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের চলমান সংলাপে আমন্ত্রিত হয়ে পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সিপিবির নয় সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায়। প্রতিনিধিদলে ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও আবদুল্লাহ ক্বাফী রতন।

রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া সিপিবির প্রস্তাবে বলা হয়, সিলেক্ট কমিটিগঠনের পদ্ধতি নির্ধারণসহ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ১ নং ধারার নির্দেশনা অনুযায়ী উপযুক্ত আইন প্রণয়ন করা উচিত। এই কমিটিতে থাকবেন প্রধান বিচারপতি অথবা অ্যাটর্নি জেনারেল, স্পিকার, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, মহা হিসাব-নিরীক্ষকসহ সাংবিধানিক সংস্থার প্রধান এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুই জন বিশিষ্ট দলনিরপেক্ষ নাগরিক। এ সিলেক্ট কমিটি কর্তৃক কমিশনে নিয়োগযোগ্য ব্যক্তিদের একটি প্রাথমিক তালিকা সুপারিশ করার বিধান থাকতে হবে। এ বিষয়ে এ বিষয়ে সাতটি সুপারিশ প্রদান করে সিপিবি।

নির্বাচনকালীন সরকার নিয়ে সিপিবির প্রস্তাবে বলা হয়, নির্বাচনকালীন সরকারের কর্তৃত্বকে সাংবিধানিকভাবে সংকুচিত করে তার কাজ তত্বাবধায়কমূলক ও অত্যাবশ্যক রুটিন কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এই উদ্দেশ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

এছাড়া নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সিপিবি ১৫টি ধারায় ৪৪টি সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে।

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম