সারাদেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ৯ জানুয়ারি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৯:১২

সারাদেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

ঢাকাসহ সারাদেশে উন্নয়ন মেলা শুরু হচ্ছে আগামী ৯ জানুয়ারি সোমবার। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা দেশের প্রতিটি জেলা-উপজেলায় একযোগে পালিত হবে। এ দিন বিকাল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে এ মেলার উদ্বোধন করবেন। মেলায় দেশের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরা হবে।

ঢাকা জেলা প্রশাসন কেন্দ্রীয় ভাবে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ মেলার উদ্বোধন করবেন। মেলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ৮০টি স্টল থাকছে। এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

রবিবার বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা প্রশাসক জানান, 'শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন' এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে 'ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে 'উন্নত বাংলাদেশ' গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ মেলায় দেশের সব মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনীর পৃথক পৃথক স্টল মিলিয়ে মোট ৮০ টি স্টল থাকবে শিল্পকলা একাডেমি চত্বরে। সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরবে। এতে গত ১২ বছরের অগ্রগতি ও উন্নয়ন তুলে ধরা হবে।

তিন দিনব্যাপী এ মেলার বিভিন্ন পর্বে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদপুর  সার্কেল তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রমনা সার্কেল শফিকুল ইসলাম প্রমুখ।

/আরএআর/টিএন/

আরও পড়ুন: ‘নারী ও হিন্দুরাও নিয়োগ পাবেন ইসলামী ব্যাংকে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম