প্রবাসী শ্রমিকদের বীমা সুবিধা দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ২১:০৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২১:০৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, বিদেশ গমনেচ্ছুক কর্মীদের শতভাগ বীমার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া, প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য আবাসিক স্কুল ও স্বজনদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘প্রবাসী কর্মী ও তাদের পরিবার পরিজনের সুচিকিৎসার জন্য হাসপাতাল তৈরি পরিকল্পনা রয়েছে। প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জীবনমানের উন্নয়ন ও বহুমুখী কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন ২০১৭’ প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘আমরা সবসময় দক্ষ কর্মী তৈরি ও তাদের বিদেশে পাঠানোর বিষয়ে গুরুত্ব দিয়ে আসছি। ২০১৬ সালে ৬টি আইএমটি ও ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ মোট ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যম ৩ লাখ ৭ হাজার ৮ শত ৪৯ জন কর্মীকে দেশে ও বিদেশে কর্মসংস্থান লাভের উদ্দেশ্যে ৪৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ১৯.৩৭ শতাংশ বেশি কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৪৮.৭৭ শতাংশ বেশি দক্ষ কর্মী কর্মসংস্থান নিয়ে বিদেশে গিয়েছে।’
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের