পাহাড়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন ৫৬ হাজার গ্রাহক

শফিকুল ইসলাম
১৪ জানুয়ারি ২০১৭, ২৩:১৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৩৮

. রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় নতুন করে ৫৬ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে ৩৩/১১ কেভির নতুন সাব-স্টেশন, নতুন বিতরণ লাইন স্থাপন এবং পুরাতন লাইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন’ নামে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ৫৬৫ কোটি ৬৮ লাখ টাকা।
জানা গেছে, প্রকল্পটি এ মাসেই শুরু হবে এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ২৬টি উপজেলার আয়তন ১৩ হাজার ১৯০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৪ লাখ। এই তিন জেলায় পর্যটন ও শিল্প কারখানা গড়ে তুলতে বিদ্যুৎ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য।
বর্তমানে এ অঞ্চলে বিদ্যুতের চাহিদা ৫৪ দশমিক ৫০ মেগাওয়াট। তবে সরবরাহ লাইনের ধারণ ক্ষমতা প্রায় ৯৯ মেগাওয়াট। বাৎসরিক চাহিদা বৃদ্ধির হার ১১ দশমিক ৫০ শতাংশ। ২০৩০ সালের মধ্যে প্রায় পৌনে দুই লাখ গ্রাহকের চাহিদা বেড়ে দাঁড়াবে প্রায় ২৭৯ মেগাওয়াট।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা দেশের মতো পার্বত্য এলাকায়ও উন্নয়ন হচ্ছে। পাহাড়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া এই উন্নয়নের অংশ।’
এ প্রসঙ্গে জানতে চাইলে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়ি অঞ্চলের অনেক এলাকায় এখনও বিদ্যুৎ যায়নি। সেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছালে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠবে।’

আরও পড়ুন-

ইসি গঠনে এখনই আইন নয়, বিএনপির সঙ্গে সংলাপও নয়: শেখ হাসিনা

ইসলামী ব্যাংকে আরও দুই নতুন পরিচালক

/টিএন/এএআর/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক