রাজনীতিতে বিভেদ বাড়ছে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৯

রাজনীতিতে বিভেদ বাড়ছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে বিভেদ বাড়ছে। তবে বিভেদের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করতে হবে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সামাজিক ও রাজনৈতিক সম্পর্কে বিভেদের প্রাচীর ক্রমেই উঁচু হচ্ছে। এই বিভেদ কোনও দিন কারও জন্য সুখকর নয়। বিভেদের দেয়ালের বদলে সম্পর্কের সেতু বন্ধন তৈরি করতে হবে। একসময় জাতীয় প্রেসক্লাবে কোনও দেয়াল ছিল না, এখন সেখানেও দেয়াল আছে। ঢাকায়ও দেয়াল, মফস্বলেও দেয়াল। আজকে আইনজীবী, চিকিৎসকদের মধ্যে এইসব সেবামূলক বিষয়গুলো যেখানে আছে সেখানেও দেয়াল আর দেয়াল। সর্বত্রই দেয়াল। এটা আমাদের ভবিষ্যতের জন্য শুভ নয়।’

সাম্প্রদায়িকতা সবার জন্য বিপদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন দেশে সবার শত্রু হলো উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। এটা প্রতিহত করতে না পারলে আমাদের উন্নয়ন টেকসই হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি