সরকারি হাসপাতালের অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৯

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর জাতীয় কিডনি হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও  হাসপাতালের অব্যবস্থাপনা তদন্তে পৃথক তদ্ন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে হাসপাতাল দুটির অবস্থাপনা নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্বাস্থ্যমন্ত্রী আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলোকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ছয় মাস ধরে এক্সেরে মেশিন নষ্ট থাকায় ব্যাখ্যাও আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় হৃদরোগ হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালককে (প্ল্যানিং) প্রধান করে কমিটি গঠন করা হয়েছে এবং জাতীয় কিডনি হাসপাতালের জন্য আগামী রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে।

/জেএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম