মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে সাংস্কৃতিক কূটনীতি অব্যাহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ২০:২৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:২৪

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস সাংস্কৃতিক কূটনীতি অব্যাহত রেখেছে। সোমবার রাতে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে ‘রিদম অব বাংলাদেশ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ দূতাবাসে ‘রিদম অব বাংলাদেশ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শামিমা ওসাইন প্রেমা এবং তার দল অনুষ্ঠানে ক্ল্যাসিক্যাল, আধুনিক ও লোকনৃত্য পরিবেশন করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যাক্তি এবং মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

ইয়াঙ্গুনের ‘আর্টস অ্যান্ড কালচার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়’ এর শিক্ষক এবং শিক্ষার্থীরা বাংলাদেশের নাচের স্টাইল, আঙ্গিক এবং ঐতিহ্য দেখার জন্য অনুষ্ঠানে যোগ দেয়।

এর আগে, নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ দূতাবাস প্রখ্যাত চিত্রকর জামাল আহমেদ ও মোহাম্মাদ ইকবালের চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করে। বাংলাদেশের সাংস্কৃতি মিয়ানমারে তুলে ধরার জন্য দূতাবাস এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে এবং ভবিষ্যতেও আরও অনুষ্ঠান করার আশা রাখে।

/এসএসজেড/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম