উত্তরায় মা-মেয়েকে গুলি করে সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৪

ছিনতাই রাজধানীর উত্তরায় মা ও মেয়েকে গুলি করে সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর সোয়া ১২টার দিতে উত্তরার ৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানা এ তথ্য নিশ্চিত করলেও আহতদের নাম পরিচয় ও ছিনতাইয়ের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

উত্তরা পশ্চিম থানার এসআই মোহাম্মদ আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, উত্তরার একটি ব্যাংক থেকে ৫ লাখ ১৭ হাজার টাকা উঠিয়ে প্রাইভেট কারে চেপে বাসার দিকে ফিরছিলেন ওই মা ও মেয়ে। উত্তরা ৩ নম্বর সেক্টরে ঢোকার পর মোটর সাইকেল আরোহী ছিনতাইকারীরা তাদের গাড়ির গতিরোধ করে এবং গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সম্ভবত তাদের ব্যাংক থেকেই ছিনতাইকারীরা অনুসরণ করছিল।

এসআই মোহাম্মদ আলী আরও জানান, আহত মা-মেয়েকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের অস্ত্রোপচার চলছে বলে তিনি শুনেছেন। দুপুর আড়াইটার দিকে আহতদের খোঁজ নিতে ও ঘটনা সম্পর্কে জানতে হাসপাতালের পথে রওনা হয়েছেন তিনি।

/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের