কাওরান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৬

সড়ক দুর্ঘটনা
রাজধানীর কাওরান বাজারের হোটেল সোনারগাঁওয়ের সামনে সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী আবির হোসেন জানান, হোটেল সোনারগাঁওয়ের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি সিএনজি ধাক্কায় গুরুতর আহত হন  সাইদুর। তাকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালে ছুটে আসা সাইদুরের ভাই আবদুস সালাম জানান, তাদের বাসা মিরপুর পীরের বাগ এলাকায়। সাইদুর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত।
এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
/এআইবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি