২৭৪ কোটি টাকা ব্যয়ে সচিবদের জন্য হচ্ছে ১১৪টি নতুন ফ্ল্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৫৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৫৪

সরকারের সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ কর্মকর্তাদের জন্য ১১৪টি নতুন আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ঢাকার ইস্কাটনে টেনামেন্ট হাউস এলাকায় ছয় দশমিক ৮৭ বিঘা জমির ওপর এ ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ৯৬ লাখ টাকা।

ফ্ল্যাট নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সোমবার এ ফ্ল্যাট নির্মাণের ভিত্তিফলক উন্মোচন করেন। এসময় গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় জানায়, তিনটি ২০তলা টাওয়ার ভবনের প্রতিটিতে ৩৮টি ফ্ল্যাট থাকবে। প্রতি ফ্ল্যাটের আয়তন হবে ৩ হাজার ৪৮৯ বর্গফুট। ভবনগুলোতে সুইমিংপুল, ফিটনেস সেন্টার, লন-টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, পায়ে হাঁটার পথ, ১৮১টি কার পার্কিংসহ নানা সুবিধা থাকবে।

এর আগে, মন্ত্রী মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। চারটি ২০তলা টাওয়ার ভবনে এসব ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৪ কোটি ৬৯ লাখ টাকা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, ‘সরকারের প্রায় দেড় লাখ কর্মকর্তা-কর্মচারী ঢাকায় কর্মরত। এদের মধ্যে মাত্র আটভাগ কর্মকর্তা-কর্মচারী সরকারি আবাসন সুবিধা পান। সরকার তিন বছরের মধ্যে ৪০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর সরকারির আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। মালিবাগের এ জায়গাটি অবৈধ দখলে ছিল। জায়গাটি উদ্ধার করে সরকারি আবাসন গড়ে তোলা হচ্ছে।’

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম