বিতর্কিত নুরুল হুদাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৪

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি) নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে বিতর্কিত ব্যক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন,  ‘নুরুল হুদা একজন বিতর্কিত ব্যক্তি, যাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।’ বুধবার(৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার মায়া হয়। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে তিনি বিতর্কহীন কোনও মানুষ পেলেন না।’ তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশন হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি এবং জনতার মঞ্চের সংগঠক ছিলেন। যার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন হতে পারে বলে কোনও পাগলও বিশ্বাস করবে না।’

রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে শামসু্জ্জামান দুদু বলেন, ‘অন্য চার জন নির্বাচন কমিশনার নিয়ে আমরা কথা বলতে চাই না, প্রধান নির্বাচন কমিশনার এখনও শপথ গ্রহণ করেননি, তার আগেই সুযোগ থাকলে আপনি (রাষ্ট্রপতি) বিবেচনা করবেন।’

এ সময় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

মানববন্ধনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন ও নিপুণ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

/আরএআর/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান