গুলিস্তানে হকার উচ্ছেদ: ছাত্রলীগের সেই দুই নেতা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৫

 

গুলিস্তানে অস্ত্রধারী সেই দুই ছাত্রলীগ নেতা
গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ফুটপাতে হকারদের উচ্ছেদকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতাকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ওই দুই আসামি তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আবেদন শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি এ আদেশ দেন।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহামুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই বহিষ্কৃত নেতা ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সাধারণ সম্পাদব মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রসঙ্গত, গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করে ডিএসসিসি। এই উচ্ছেদ কাজে লাঠিসোটা বহনকারী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীরা সিটি করপোরেশনকে সহায়তা করে। এসময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেসময় তৎকালীন ছাত্রলীগের দুই নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানের হাতে পিস্তল দেখা যায়।


এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে একটি হত্যা চেষ্টার মামলা করেন।

/এসআইটি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম