চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৬

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ইয়াসিন আরাফাত (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াজ উদ্দিন বাজারের আমতলের ছকিনা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইয়াসিন আরাফাতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজের পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সংঘর্ষে আহত হারুন উর রশিদও একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে নগর ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল আহাদের অনুসারী মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি জহিরুল ইসলাম বলেন, ‘বিকেলে সংঘর্ষের পর দুজনকে হাসপাতালে নিয়ে আসলে ইয়াসিন আরাফাত মারা যায়।

/এমডিপি/ টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের