যতদিন আছি ফুটপাত দখল করতে দেব না : সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

রাজধানীর গুলিস্তান, মতিঝিল ও পল্টন এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বেশ জোরালো কণ্ঠেই ঘোষণা দিলেন, ‘আমি যতদিন আছি, ফুটপাতে আর হকার বসতে পারবে না। যে কোনও মূল্যে ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখা হবে।’

বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে অংশ নিয়ে একথা বলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার দুপুরে বাংলা ট্রিবিউন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকিতে মেয়র আরও বলেন, উচ্ছেদের পর নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না। এই অবস্থা যাতে বিদ্যমান থাকে, আমরা চেষ্টা করছি। তিনি বলেন, উচ্ছেদের বিরুদ্ধে কিছু লোক মিছিল-মিটিং করছে। এরা আসলে হকার নন। ভাড়া করা লোক।

মেয়র বলেন, আমাদের বেশিরভাগ পার্ক-মাঠ দখল হয়ে গিয়েছিল। আমরা সেগুলোকে দখলমুক্ত করতে পেরেছি। দক্ষিণ সিটি কর্পোরেশন জলসবুজের ঢাকা প্রকল্পের আওতায় ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ক আছে। এই প্রকল্পের অধীনে এসব পার্ক-মাঠকে পরিকল্পিতভাবে সাজানো হবে। প্রকল্প সমাপ্ত হলে পুরোনো ঢাকার ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন।

বৈঠকিতে অংশ নেন বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামেরিটাস ড.আইনুন নিশাত, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, স্থপতি রফিক আজম, অভিনয়শিল্পী জাহিদ হাসান, এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ, আলোকচিত্রশিল্পী শহীদুল আলম, সাংবাদিক কামরুল ইসলাম। মিথিলা ফারজানা ছিলেন বৈঠকির সঞ্চালনার দায়িত্বে। বৈঠকি চলে বেলা ১টা পর্যন্ত।

/ওএফ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি