চলতি বছর কর্মকর্তা, নাবিক ও বেসামরিক কর্মচারীসহ কোস্ট গার্ড পদক পাচ্ছেন ৩৭ জন। তাদের মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজিপি) ক্যাটাগরিতে ৯ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) ক্যাটাগরিতে ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড (পিসিজিপি) ক্যাটাগরিতে ৯ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) ক্যাটাগরিতে ১০ জনকে পদক দেওয়া হবে। আগামী মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের পদক পরিয়ে দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, কোস্ট গার্ড উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কোস্ট গার্ড সদস্যদের এসব পদক দেওয়া হবে। বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রাপ্তরা হলেন- ক্যাপ্টেন মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, (ট্যাজ), এনডিসি, পিএসসি, বিএন (বর্তমান পদবী এডমিরাল, মাননীয় নৌ প্রধান), কমান্ডার আবু তাহের মোহাম্মদ রেজাউল হাসান (সি) পিসিজিএমএস, লেফটেন্যান্ট সৈয়দ আব্দুর রউফ (এক্স) পিসিজিএম- বিএনভিআর, লেফটেন্যান্ট এম আতাউর রহমান মৃধা (এসডি) (কম) বিএন, লেফটেন্যান্ট মো. নাজিউর রহমান (এক্স) বিএন, এম এ আক্তার-এসসিপিও (কম), এম আব্দুল আলীম-সিপিও, এম আমিনুল হক (পিও) এবং আবু তাহের- পিওআরএস (জি)।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পাচ্ছেন- ক্যাপ্টেন মোহাম্মদ আনোয়ার হোসেন (এনডি) এএফডব্লিউসি-পিএসসি-বিএন. লেফটেন্যান্ট কমান্ডার এস এম সেলিম জাহাঙ্গীর (এস) বিএনভিআর, লেফটেন্যান্ট মো. নাফিউর রহমান (এক্স) বিএন, এম এ মতিন (সিপিও), ছামিউল ইসলাম (পিও), মোহাম্মদ লিটন মিয়া (ইআরএ-৪), এম এম করিম (ইআরএ-৪), মাহমুদুর রহমান (টপ-১) এবং মো. শামসুল আলম (ড্রাইভার)।
বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পাচ্ছেন- রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী-এনবিপি-ওএসপি-বিসিজিএম-এনডিসি-পিএসসি বিএন, ক্যাপ্টেন আব্দুল মোনায়েম কুদরত উল্লাহ্ (এস) পিএসসি-বিএন, কমান্ডার মোহাম্মদ শাহনেওয়াজ (এল) পিসিজিএমএস-বিএন, কমান্ডার মোহাম্মদ লুৎফর রহমান (এস) বিএন, কমান্ডার আবুল হাসনাত মোহাম্মদ শামীম (ট্যাজ) পিএসসি-বিএন, লেফটেন্যান্ট কমান্ডার শামীম আহমেদ মজুমদার (এল) বিএন, ই. লেফটেন্যান্ট কমান্ডার আবু সাদিক মোহাম্মদ শফিক উদ্দিন-বিএন, লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলাম (এস) বিএনভিআর, লেফটেন্যান্ট কমান্ডার এস এম মাহিতুরে রোম্মান (ই) বিএন এবং এম বেলায়েত হোসেন-এসসিপিও (এস)।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পাচ্ছেন- কমান্ডার মনিরুল আহসান (ট্যাজ) পিএসসি-বিএন, কমান্ডার জোয়ার্দ্দার মোহাম্মদ হোসনে ক্বামীল আলম (জি) বিএন, কমান্ডার নওয়াব আবু সাদ নাসের নাদিরুজ্জামান (জি) বিএন, লেফটেন্যান্ট কমান্ডার মো. মাকসুদুর রহমান সুজন (ই) বিএন, লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল (এক্স) বিএন, মো. আতিকুর রহমান (চিফ ইআরএ), মোস্তফা জামান (এলএস), আশীষ কুমার সরকার (এলএস) এবং মো. মিজানুর রহমান (স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর)।
/জেইউ/এসএনএইচ/








