শ্রমিকদের দিয়ে অতিরিক্ত ভার বহন কেন বেআইনি নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৩৮

হাইকোর্ট শ্রম আইন ও বিধি অনুসারে হিমাগারে প্রাপ্তবয়স্ক পুরুষের ৫০ কেজি এবং নারী শ্রমিকের ৩০ কেজি ওজনের বেশি ভার বহন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক শ্রমিকের করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে শ্রম আইন ও বিধি বিধান দুটি অনুসরণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
এক সপ্তাহের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সচিব, প্রধান কারখানা পরিদর্শক, শ্রম বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার সুহান সাংবাদিকদের বলেন, ‘আদালত রুল জারি করেছেন। পাশাপাশি গত ৯ জানুয়ারি শ্রমিক ইউনিয়নের করা আবেদনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আদালত ৬ মার্চ দিন ধার্য করেছেন।’

রিটটি করেন রাজশাহীর পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা।
আবেদনকারীর পক্ষের আইনজীবী বলেন, ‘নিয়ম না মেনে কোল্ড স্টোরেজগুলো ১১০ থেকে ১২০ কেজি ওজনের মতো ভার বহন করাতে বাধ্য করে। এ কারণে গত বছরের মার্চে রাজশাহীতে তৌহিদুল ইসলাম নামে একজন শ্রমিক মারা যান। এরপর ৯ জানুয়ারি হিমাগারের ৫০ কেজি ওজনের আলুর বস্তা বহনে শ্রমিকদের বাধ্য করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শ্রমিকদের শরীর ও জীবনের নিরাপত্তা বিধান নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়, শ্রম পরিদফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরসহ বিভিন্ন দফতরে আবেদন করে রাজশাহীর পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন। কিন্তু তাতে কোনও প্রতিকার না পেয়ে হাইকোর্টের রিট করেন শ্রমিকরা।’

/এমটি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম