বিনা বিচারে দশ বছরের অধিককাল কারাগারে থাকা আট বন্দির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের ১৫ দিন সময় বেধে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের মামলার নথিপত্রসহ তাদেরকে আদালতে হাজির করতে হবে।
মঙ্গলবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়ে দিন ধার্য করেন। সু্প্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।।
এর আগে গতকাল সোমবার বন্দিদের বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়ায় তারা ১০ বছরের অধিক সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। বন্দিরা হলেন- সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদীর মিয়া, সাজু মিয়া ও মোহাম্মদ জালাল।
/এমটি/ইউআই/এসএনএইচ/







