শিক্ষা প্রতিষ্ঠানে সব ধর্মের সম্মিলনে পড়ানো হোক: মাসুদা ভাট্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০০

মাসুদা ভাট্টি পাঠ্যপুস্তকে কিছু বাদ দিলে বা সংযুক্ত করলে সেটি সুনির্দিষ্ট একপক্ষের কোনও বিষয় নেই। কেননা আজকে কারোর কথা মানলে, কালকে আরেক পক্ষের কথাও করতে হবে। বাংলা ট্রিবিউনের আজকের বৈঠকি ‘হরেক রকম বই, হরেক রকম মেলা’ আলোচনায় লেখক ও কলামিস্ট একথা বলেন। তিনি বলেন, আজকে নির্দিষ্ট ধর্মের লেখক বাদ দিলে কালকে যদি কেউ বলে, আরেকটি ধর্মের বই বাদ দিতে হবে তখন কী করবেন। তিনি মনে করেন বিদ্যালয় ধর্ম শিক্ষার একমাত্র জায়গা নয়, সেজন্য পরিবার আছে। সব ধর্মের শিশু স্কুলে যাচ্ছে ফলে সবধর্মের আলোকে কেন শেখানো হবে না। আমরা কেন বলছি না, সর্বধর্মের সম্মিলনে পড়ানো হোক।

সাংবাদিক প্রভাষ আমিন মনে করেন, জঙ্গিবাদ শঙ্কা কাটানোর উপায় প্রকৃত ইসলাম শেখানো। একথার বিপরীতে মাসুদা ভাট্টি বলেন, তাই যদি হয়, কোনটা প্রকৃত ইসলাম সেটি কে নির্ধারণ করবে? অনেক ধরনের মতবাদ আছে, কার কথা শুনবেন। এক্ষেত্রে আমি মানুষের বোধের ওপর ছাড়তে চাই। মানুষের কোনটা কল্যাণের আর কোনটা ধ্বংস নিয়ে আসে এটা বোঝার ক্ষমতা সবারই হয়েছে, বিচার বুদ্ধির ওপর ছেড়ে দেওয়া উচিত। বই সৃষ্টির আদি থেকে মানুষতে আলোকিত করে। কী পড়বেন সেটি আপনার বিবেক বিবেচনা ঠিক করে দিবে। বই পড়ুন, সেটি থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করুন।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের এই বৈঠকিতে অংশ নিচ্ছেন, এমিরিটাস প্রফেসর, লেখক ও গবেষক  ড. রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক  সামীম মোহাম্মদ আফজাল, লেখক ও সাংবাদিক আনিসুল হক, লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কলামিস্ট ও শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান,  সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান